• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নির্বাচনী অপরাধ দমনে মাঠে ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 

     dailybangla 
    10th Feb 2026 11:54 am  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সারা দেশে ৬৫৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন।

    ইসি সচিবালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, এসব ম্যাজিস্ট্রেট ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট পাঁচ দিন দায়িত্ব পালন করবেন। ভোটের আগের দুই দিন, ভোটের দিন এবং পরবর্তী দুই দিন তারা প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করবেন।

    ‘দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২’ অনুযায়ী তাদের এ ক্ষমতা দেওয়া হয়েছে। নির্বাচনী অপরাধ যেমন ভোটে বাধা, কেন্দ্র দখল বা বিশৃঙ্খলার ঘটনায় তারা তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

    প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় যানবাহন, সহায়ক কর্মী ও নিরাপত্তা ব্যবস্থা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন নিশ্চিত করবে। ৩০০ সংসদীয় আসনের প্রতিটিতে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728