• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নির্বাচনী পরিবেশ নষ্টের অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: আমিনুল হক 

     dailybangla 
    05th Feb 2026 9:01 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের বিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে কোনো ধরনের উস্কানি বা বিশৃঙ্খলা কোনোভাবেই বরদাশত করা হবে না। কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

    আজ বৃহস্পতিবার প্রচারণার ১৫তম দিনে পল্লবী ‘ধ’ ব্লকের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে স্পষ্ট নির্দেশনা দিয়ে বলেন, কোনো প্রকার উস্কানিতে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যেতে হবে।

    আমিনুল হক বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় পাওয়াই আমাদের মূল লক্ষ্য।” তিনি জানান, এখন পর্যন্ত এলাকায় প্রচারণার পরিবেশ সন্তোষজনক রয়েছে এবং ভোটাররা স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারছেন।

    গণসংযোগকালে তিনি অভিযোগ করেন, জনসমর্থন না থাকায় জামায়াত ইসলামী সাধারণ মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে ভিডিও ক্লিপসহ প্রয়োজনীয় তথ্যপ্রমাণ ইতোমধ্যে দলীয় কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি শিগগিরই এসব অভিযোগ রিটার্নিং কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে অবগত করা হবে বলে উল্লেখ করেন।

    সকাল থেকে পল্লবীর বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেক স্থানে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে বাড়ি থেকে বেরিয়ে এসে ফুল দিয়ে তাকে স্বাগত জানান। এ সময় এলাকাবাসী দীর্ঘদিনের নানা সমস্যা ও অভিযোগ তার কাছে তুলে ধরেন।

    আমিনুল হক মনোযোগ সহকারে সেসব কথা শোনেন এবং নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি তিনি তার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সংবলিত লিফলেট সাধারণ মানুষের মধ্যে বিতরণ করেন।
    গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728