• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর প্রার্থী সুশীলা কারকি 

     dailybangla 
    11th Sep 2025 4:22 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: নেপালের জেন-জেড আন্দোলনের নেতারা সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকিকেই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেনাবাহিনী ও প্রেসিডেন্টের সঙ্গে চলমান আলোচনায় এ সিদ্ধান্ত আজই আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে পারে।

    আজ (বৃহস্পতিবার) অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নির্ধারণে সেনাবাহিনী, প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেল ও জেন-জেড প্রতিনিধিদের মধ্যে আলোচনা শুরু হচ্ছে। প্রথমে সেনাপ্রধান অশোক রাজ সিগদেলের উপস্থিতিতে কারকির সহযোগীদের সঙ্গে সেনাবাহিনীর বৈঠক হবে। এরপর পরিস্থিতি অনুযায়ী আলোচনা প্রেসিডেন্টের কার্যালয় শীতল নিবাসে গড়াতে পারে।

    কাঠমান্ডু মেট্রোপলিটন সিটির মেয়র বালেন শাহ কারকির প্রার্থিতায় সমর্থন জানিয়েছেন, যা তাকে আন্দোলনের ঐক্যবদ্ধ প্রার্থী হিসেবে আরও শক্তিশালী অবস্থানে নিয়েছে।

    সরকার পতনের পর টানা চতুর্থ দিনের মতো দেশজুড়ে কারফিউ চলছে। রাজধানী কাঠমান্ডুর রাস্তায় সেনাদের টহল অব্যাহত রয়েছে।

    দুর্নীতি, সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞা এবং আন্দোলনে ১৯ জনেরও বেশি তরুণ নিহত হওয়ার ঘটনার পর ক্ষুব্ধ হয়ে ওঠা জেন-জেড প্রজন্মের আন্দোলনের চাপেই প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগে বাধ্য হন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কার্যত রাষ্ট্রক্ষমতা হাতে নিয়েছে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728