• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পঞ্চগড়ে সেনাবাহিনীর নির্বাচনকালীন নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত 

     dailybangla 
    05th Feb 2026 9:32 pm  |  অনলাইন সংস্করণ

    পঞ্চগড় প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ও বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে ৬৬ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে পঞ্চগড়ে একটি পূর্ণাঙ্গ নির্বাচনকালীন নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী জেলার দেবীগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে এই মহড়া পরিচালিত হয়।

    রংপুর সেনানিবাসের ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট এই মহড়ায় অংশ নেয়। মহড়ায় হেলিকপ্টারের মাধ্যমে দ্রুত সেনা মোতায়েন, পরিস্থিতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সাড়াদানের কৌশল প্রদর্শন করা হয়।

    বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিকল্পিত এই অনুশীলনের মাধ্যমে নির্বাচনী পরিবেশে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলার সক্ষমতা যাচাই করা হচ্ছে। মহড়ার অন্যতম প্রধান আকর্ষণ ছিল ‘হেলিবোর্ন অপারেশন’ যেখানে সেনাসদস্যরা হেলিকপ্টার থেকে নির্দিষ্ট এলাকায় দ্রুত অবতরণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের কৌশল প্রদর্শন করেন।

    এর পাশাপাশি সমন্বিত কমান্ড ও কন্ট্রোল, তথ্য আদান-প্রদান এবং বেসামরিক প্রশাসনের সঙ্গে কার্যকর সমন্বয়ের বিষয়গুলোও নিবিড়ভাবে অনুশীলন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সর্বদা প্রস্তুত। সংশ্লিষ্টরা আশা করছেন, সেনাবাহিনীর এই প্রস্তুতি ও পেশাদারিত্ব নির্বাচনকালীন জননিরাপত্তা নিশ্চিত করতে এবং জনমনে আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728