• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াতের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ 

     অনলাইন ডেক্স 
    24th Dec 2025 3:13 pm  |  অনলাইন সংস্করণ

    মো.তরিকুল ইসলাম (মোস্তফা),বাউফল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী–২ (বাউফল) সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

    বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) দুপুরে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালেহ আহমেদের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম গ্রহণ করেন। ড. শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি।

    এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজমুল হাসান, জেলা সেক্রেটারি মাওলানা শহিদুল্লা কায়সার, সহকারী সেক্রেটারি অধ্যাপক এ.বি.এম. সাইফুল্লাহ, বাউফল উপজেলা আমীর আলহাজ মাওলানা ইসহাক মিয়া, জেলা ও উপজেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দসহ জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

    মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন,
    “আমরা জনপ্রতিনিধি নয়, মানুষের সেবক হতে চাই। নির্বাচিত হই বা না হই—সবসময় বাউফলবাসীর পাশে থাকব। এমপি হবে বাউফলের সাধারণ ভোটাররাই, ইনশাআল্লাহ।”

    এর আগে সকালে বাউফল উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে তিনি বলেন,
    “এই মনোনয়ন ফরম কোনো ব্যক্তির পক্ষে নয়; এটি বাউফলের প্রায় চার লাখ ভোটারের প্রতিনিধিত্ব।”

    দোয়া অনুষ্ঠানে জামায়াতের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

    মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে পটুয়াখালী–২ (বাউফল) আসনে নির্বাচনী মাঠে রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হলো।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728