পরিদর্শনে গিয়ে হামলার অভিযোগ নাসিরুদ্দীন পাটওয়ারীর
dailybangla
12th Feb 2026 5:52 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসনের একটি ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে উত্তপ্ত পরিস্থিতির মুখে পড়েন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও ১১ দলীয় জোটের প্রার্থী নাসিরুদ্দীন পাটওয়ারী।
তিনি হামলার অভিযোগ তুলেছেন প্রতিপক্ষের বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুপুরে রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তার বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী হস্তক্ষেপ করে এবং তাকে নিরাপদে সরিয়ে নেয়।
পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ভোট ডাকাতি ও হামলার অভিযোগ তোলেন।
তার দাবি, প্রতিপক্ষের কর্মীরা প্রশাসনের উপস্থিতিতেই আক্রমণ চালিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান তিনি। তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিআলো/শিলি



