• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পাঁচ বছর পর ভারতের সঙ্গে চীনের সরাসরি ফ্লাইট চালু 

     dailybangla 
    27th Oct 2025 1:34 pm  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: দীর্ঘ পাঁচ বছর পর ভারতের সঙ্গে চীনের সরাসরি বিমান সংযোগ আবারও পুনরায় শুরু হলো। রোববার (২৬ অক্টোবর) রাত ১০টায় কলকাতা থেকে গুয়াংঝুতে ইন্ডিগো কোম্পানির প্রথম ফ্লাইটটি উড়েছে, যা দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ পুনরুদ্ধারের সূচনা হিসেবে ধরা হচ্ছে।

    ভারতের প্রধান বাণিজ্যিক বিমান সংস্থা ইন্ডিগো কলকাতা থেকে গুয়াংঝুর সরাসরি ফ্লাইট পরিচালনা করেছে। আগামী নভেম্বর থেকে নয়াদিল্লি থেকে সাংহাই এবং গুয়াংঝুর অতিরিক্ত ফ্লাইটও চালু হবে।

    চীনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ভারতের সঙ্গে চীনের মধ্যে সরাসরি বিমান চলাচল এখন বাস্তব।

    বিশ্বের দুই জনবহুল দেশ ভারত ও চীন আঞ্চলিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কৌশলগত প্রতিদ্বন্দ্বী। ২০২০ সালের সীমান্ত সংঘাতের পর উভয় দেশের মধ্যে বিমান যোগাযোগ বন্ধ ছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক উত্তাপ হ্রাস পাওয়ায় এই নতুন ফ্লাইট পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ভারত সরকার আশা করছে, এই ফ্লাইটগুলো সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি দুই দেশের সম্পর্ককে ধীরে ধীরে স্বাভাবিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728