পাকিস্তান থেকে ওয়াগন কেনার আগ্রহ বাংলাদেশর
আর্ন্তজাতিক ডেস্ক: মালবাহী রেলওয়ে অবকাঠামো শক্তিশালী করতে পাকিস্তান থেকে ওয়াগন ও বগি কেনার সম্ভাবনা যাচাই করছে বাংলাদেশ।
পাকিস্তানি দৈনিক ডন জানায়, দুই সদস্যের একটি বাংলাদেশি প্রতিনিধি দল সম্প্রতি ইসলামাবাদ ও লাহোর সফর করেছে। সফরের অংশ হিসেবে তারা লাহোরের মুঘলপুরায় অবস্থিত পাকিস্তান রেলওয়ের ক্যারিজ ফ্যাক্টরি ও ওয়ার্কশপ পরিদর্শন করেন। সেখানে ওয়াগন, বগি ও অন্যান্য রেলযান তৈরির প্রক্রিয়া সরেজমিনে দেখেন তারা।
পাকিস্তান রেলওয়ের কর্মকর্তারা জানান, সফরকারী দলের মধ্যে ছিলেন বাংলাদেশের আন্তর্জাতিক সংস্থা ও কনস্যুলার অ্যাফেয়ার্স সচিব এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন খান। ওয়ার্কশপের প্রযুক্তিগত সক্ষমতা ও চলমান প্রকল্প নিয়ে তাদের বিস্তারিত ব্রিফিং দেওয়া হয়।
পাক রেলওয়ের প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাসির খালিলি বলেন, বাংলাদেশি রেল বিশেষজ্ঞদের একটি দল ভবিষ্যতে পাকিস্তান সফর করবে। তিনি জানান, ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনার পাশাপাশি বাংলাদেশ পাকিস্তানের প্রতিও আগ্রহ দেখাচ্ছে।
বিআলো/শিলি



