পাকিস্তানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা তারেক রহমানকে
dailybangla
13th Feb 2026 5:44 pm | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: বাংলাদেশের নির্বাচনে বিজয়ের পর তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া বার্তায় তিনি বিএনপির বিজয়কে স্বাগত জানান এবং বাংলাদেশের জনগণকে সফলভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য শুভেচ্ছা জানান।
বার্তায় তিনি বলেন, দুই দেশের ঐতিহাসিক ও বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করতে নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করতে আগ্রহী পাকিস্তান। একই সময়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি-ও অভিনন্দন বার্তা দিয়েছেন বলে জানা গেছে।
বিআলো/শিলি



