• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পাটগ্রাম সীমান্তে ৬ বাংলাদেশিকে গণপিটুনির অভিযোগ 

     dailybangla 
    05th Feb 2026 8:03 pm  |  অনলাইন সংস্করণ

    লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় সীমান্তে ভারতীয় অভ্যন্তরে প্রবেশের দায়ে ছয়জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটকের সময় স্থানীয় ভারতীয় গ্রামবাসীদের সহায়তায় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে ধরে এবং ব্যাপক মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে তারা ভারতীয় পুলিশের হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

    গত সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার জগতবেড় ইউনিয়নের পচাভান্ডার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ?সীমান্ত সূত্র ও স্থানীয়রা জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৬৬-এর ৩ নম্বর উপপিলার সংলগ্ন এলাকা দিয়ে সোমবার রাতে একদল বাংলাদেশি গরু পাচারকারীদের সহায়তায় ভারতের ভেতরে প্রবেশ করেন। পরদিন মঙ্গলবার সকালে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার বৈরাগিরহাট ও জুগিরডাঙ্গা এলাকার বাসিন্দারা ওই ছয়জন বাংলাদেশি যুবককে দেখতে পেয়ে ধাওয়া করে আটক করে।

    অভিযোগ উঠেছে, বিএসএফের উপস্থিতিতেই স্থানীয় গ্রামবাসীরা তাদের ওপর শারীরিক নির্যাতন চালায়। পরে বিএসএফের ১৫৬ ফালাকাটা ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় এবং মাথাভাঙ্গা থানা পুলিশের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করে। আটককৃতরা হলেন জগতবেড় ইউনিয়নের লিটন মিয়া (৪০), অহেদ আলী (২৮), সার্থক হোসেন (২৫), জোংড়া ইউনিয়নের আশরাফুল ইসলাম (৩০), শ্রীরামপুর ইউনিয়নের মশিউর রহমান (৩০) ও জসীনুর রহমান (২৮)।

    ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় ভারতীয়দের উপস্থিতিতে বাংলাদেশি নাগরিকদের ওপর মারধর করা হচ্ছে। খবর পেয়ে বিএসএফ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    চিকিৎসা শেষে আটক ব্যক্তিদের আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। ?এ বিষয়ে রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম বলেন, ভারতের ভেতরে বাংলাদেশি নাগরিক আটকের বিষয়টি আমরা অবগত হয়েছি। বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

    বিএসএফ জানিয়েছে, আটক ব্যক্তিরা সম্ভবত গরু পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত পার হয়েছিলেন। স্থানীয়রা তাদের ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। পুরো বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728