• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পুতিনের আশ্বাসে ইউক্রেনে এক সপ্তাহ হামলা বন্ধ থাকবে: ট্রাম্প 

     dailybangla 
    30th Jan 2026 2:07 pm  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: রাশিয়া আগামী এক সপ্তাহ ইউক্রেনে কোনো সামরিক হামলা চালাবে না এমন আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ব্যক্তিগত আলোচনায় তিনি এই প্রতিশ্রুতি পেয়েছেন।

    বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ওয়াশিংটনে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইউক্রেনে বর্তমানে তীব্র শীত পরিস্থিতির কারণে রুশ বাহিনী সাময়িকভাবে হামলা বন্ধ রাখবে। তার ভাষায়, কিয়েভসহ বিভিন্ন শহরে হামলা না চালানোর অনুরোধ জানালে পুতিন এতে সম্মত হন।

    এর একদিন আগে ইউক্রেনের সংসদ সদস্য অ্যালেক্সেই গোনচারেঙ্কো দাবি করেন, বিদ্যুৎ অবকাঠামোতে হামলা না চালানো নিয়ে কিয়েভ ও মস্কোর মধ্যে একটি সমঝোতা হয়েছে। তবে এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মন্তব্য করতে রাজি হননি।

    ইউক্রেনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে এবং সামনে আরও কমার আশঙ্কা রয়েছে।

    ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলমান রুশ অভিযানে বিদ্যুৎকেন্দ্র ও সরবরাহ ব্যবস্থায় ব্যাপক ক্ষতি হয়েছে। সর্বশেষ হামলায় কিয়েভসহ বিভিন্ন শহরের প্রায় ১২ লাখ বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়ে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728