• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পুলিশ সুপারের সঙ্গে চা বাগান কর্মকর্তাদের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা 

     dailybangla 
    02nd Feb 2026 7:52 pm  |  অনলাইন সংস্করণ

    হবিগঞ্জ প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে হবিগঞ্জ জেলার বিভিন্ন থানাধীন চা-বাগানগুলোর কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার সকালে পুলিশ সুপার ইয়াছমিন খাতুনের সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে চা-বাগান কর্মকর্তাদের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন পুলিশ সুপার। তিনি চা-বাগান এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

    এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সারোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাখী রানী দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)

    মো. শহিদুল হক মুন্সী, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) জহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) এ কে এম সালিমুল হক, জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ হবিগঞ্জ জেলার বিভিন্ন থানাধীন চা বাগানগুলোর কর্মকর্তারা।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728