• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পুলিশকে ধমক দিলেন সাবেক মন্ত্রী কামরুল, নীরব বিচারপতি মানিক 

     dailybangla 
    14th Jul 2025 5:35 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: সংবাদকর্মীদের সঙ্গে কথা বলার সুযোগ না দেওয়ায় পুলিশ সদস্যদের প্রতি ক্ষোভ প্রকাশ করে ধমক দিয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা কামরুল ইসলাম। সোমবার (১৪ জুলাই) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাজতখানা থেকে এজলাসে তোলার সময় এ ঘটনা ঘটে।

    জুলাই আন্দোলনে স্কুলছাত্র রাকিব হাসান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানিতে অংশ নিতে আদালতে হাজির করা হয়েছিল সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে।

    সকাল সোয়া ১০টার দিকে তাদের আদালতে তোলা হয়। তখন তাদের হাতে হাতকড়া, গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট এবং মাথায় হেলমেট ছিল। পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে এজলাসে তোলার সময় সংবাদকর্মীদের সঙ্গে কথা বলতে চান কামরুল ইসলাম। তবে পুলিশ সদস্যরা তাকে থামিয়ে দিলে তিনি ক্ষিপ্ত হয়ে রূঢ় কণ্ঠে বলেন, কেন, তুমি টানতেছ কেন? এরপর পুলিশ সদস্যদের উদ্দেশে সরাসরি ধমক দেন। তবে তার পাশেই থাকা সাবেক বিচারপতি মানিক পুরো সময় ছিলেন নীরব।

    আসামিপক্ষের আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন জানান, ঢাকা মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম শুনানি শেষে মামলায় কামরুল ইসলাম ও মানিককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

    এর আগে, চলতি বছরের ৮ জানুয়ারি একইভাবে লালবাগ থানার আলী হত্যা মামলায় আদালতে হাজির করার সময় পুলিশ সদস্যদের ওপর ক্ষোভ ঝেড়েছিলেন কামরুল ইসলাম। তখন লিফটের পরিবর্তে সিঁড়ি দিয়ে আদালতে নেওয়ায় তিনি বলেছিলেন, “ইতরামির একটা সীমা আছে, ফাজলামো পেয়েছেন নাকি?”

    মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরে সেন্ট জোসেফ স্কুলের সামনে গুলিবিদ্ধ হয় আইটি জেড স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র রাকিব হাসান। পরে রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় গত ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৭ জনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন নিহত রাকিবের চাচা নুরুল আমিন। মামলায় কামরুল ইসলাম হচ্ছেন ১০ নম্বর এবং শামসুদ্দিন চৌধুরী মানিক ১১ নম্বর আসামি।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728