• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ‘প্রশাসন কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে জনগণ ব্যবস্থা নেবে’ 

     dailybangla 
    04th Feb 2026 8:53 pm  |  অনলাইন সংস্করণ

    সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ-২ আসনে দলের মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম বলেছেন, আগামী দিনে যদি নারীদের হেনস্তা করা হয় প্রশাসন যদি কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাহলে জনগণ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।

    আজকে সিরাজগঞ্জের মা-বোনেরা প্রমাণ করেছে তারা পিছিয়ে পড়া কোনো জনগোষ্ঠী নয়। তারা প্রতিবাদ ও প্রতিরোধ করতে জানে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ জেলা শহরের বাজার স্টেশনে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, আজকের এই বিক্ষোভ মিছিল প্রতিবাদ ও প্রতিরোধের ভাষা। আজকে বাংলাদেশের নারী সমাজ নিজেদের নিরাপত্তার জন্য জামায়াতে ইসলামীর ওপরে আস্থা রেখেছে। যেমন আস্থা রেখেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। বিশ্ববিদ্যালয় একটি নিরাপদ ক্যাম্পাস পেয়েছে ছাত্র শিবিরের নেতৃত্বে।

    জাহিদুল ইসলাম আরও বলেন, আগামীর বাংলাদেশে নারী সমাজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ দেখতে চাই। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মজবুতভাবে আপনারা ময়দানে অবস্থান করবেন। কোনো দুষ্কৃতকারী বিরক্ত করতে আসলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আমরা ব্যালট বিপ্লবের মাধ্যমে জবাব দিতে চাই। আপনারা নিরাপদে ও নিশ্চিন্তে ভোটকেন্দ্রে যাবেন।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728