ফেড জল্পনায় চাপের মুখে বিটকয়েন, দুই মাসের সর্বনিম্নে দাম
dailybangla
30th Jan 2026 6:29 pm | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: মার্কিন ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ নীতিনির্ধারণ নিয়ে অনিশ্চয়তার জেরে বিশ্ববাজারে বিটকয়েনসহ ক্রিপ্টোকারেন্সির দরপতন অব্যাহত রয়েছে।
রয়টার্সের তথ্যমতে, শুক্রবার বিটকয়েনের দাম ২ দশমিক ৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮২ হাজার ৩০০ ডলারে, যা দুই মাসের মধ্যে সর্বনিম্ন। টানা দরপতনের ফলে চার মাসের লোকসানের পথে রয়েছে বাজারটি, যা গত আট বছরে দীর্ঘতম পতনধারা।
বিশ্লেষকরা বলছেন, ফেডের সাবেক গভর্নর কেভিন ওয়ার্শ চেয়ারম্যান হতে পারেন, এমন গুঞ্জনে বাজারে বিক্রির চাপ বেড়েছে। তিনি ফেডের ব্যালেন্স শিট সংকোচনের পক্ষে মত দিয়েছেন। তারল্য কমলে ক্রিপ্টো ও স্বর্ণের মতো ঝুঁকিপূর্ণ সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে ইথারের দামও নেমেছে দুই মাসের সর্বনিম্নে।
বিআলো/শিলি



