• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ফেনী সাংবাদিক মফিজুর রহমানের সুস্থতার জন্য দোয়া মাহফিল 

     dailybangla 
    20th Sep 2025 1:18 am  |  অনলাইন সংস্করণ

    ফেনী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মিলাদ ও দোয়া মুনাজাত

    আবুল হাসনাত তুহিন, ফেনী প্রতিনিধি: ফেনী রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য ও দৈনিক দিনকাল, ফাইনান্সিয়াল এক্সপ্রেস এর ফেনী জেলা প্রতিনিধি মফিজুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় ফেনী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাতের আয়োজন করা হয়।

    ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনী সময় এর সম্পাদক মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ফেনী কোর্ট মসজিদের খতিব মাওলানা মীর হোসেন দোয়া ও মোনাজাতের মাধ্যমে মফিজুর রহমানের দ্রুত সুস্থতা কামনা করেন।

    মাহফিলে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক দিদারুল আলম, সহ-সভাপতি মাইন উদ্দিন, ডিবিসি ও বাংলাদেশ অবজারভার এর ফেনী প্রতিনিধি আবু তাহের ভূইয়া, সাংবাদিক তাহের পণ্ডিত, প্রথম আলোর ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম, যমুনা টিভি স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, সময় টেলিভিশন এর প্রতিবেদক আতিয়ার সজল, ইয়ুথ জার্নালিস্ট সভাপতি শাহজালাল ভুঁইয়া, এখন টিভি ফেনী প্রতিনিধি ডালিম হাজারী, দৈনিক দেশ রূপান্তর এর ফেনী প্রতিনিধি মোঃ শফিউল্লাহ রিপন, বাংলাদেশের আলো ফেনী প্রতিনিধি আবুল হাসনাত তুহিন, প্রতিদিনের সংবাদ ফেনী প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনসহ আরও অনেকে।

    মাহফিলে সাংবাদিকরা মফিজুর রহমানের সুস্থতা কামনা করেন এবং তার চিকিৎসার জন্য সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728