• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ফেনী ২ আসনে নির্বাচনী প্রচারণায় এবি পার্টির জেলা নেতৃবৃন্দ 

     dailybangla 
    02nd Dec 2025 7:46 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ফেনী সদর ২ আসনে এবি পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী মজিবুর রহমান মঞ্জুর সমর্থনে ২ ডিসেম্বর বিকেল ৪টায় ফেনী জেলা নেতৃবৃন্দ নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। ফেনী শহরের কলেজ রোড, পৌর হকার্স মার্কেট ও রেলওয়ে স্টেশনে অনুষ্ঠিত গণসংযোগে প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    গণসংযোগ কর্মসূচিটি এবি পার্টির জেলা সভাপতি মাস্টার আহসান উল্লার নেতৃত্বে পরিচালিত হয়। এতে জেলা সেক্রেটারি অধ্যাপক ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক শাহাদাত সাজু, অর্থ সম্পাদক মাস্টার শাহ আলম শাহীন সুলতানী, সদরের যুগ্ম সদস্য সচিব হাফেজ কামরুল, জেলা এবি যুব পার্টির আহ্বায়ক শফিউল্লাহ পারভেজ, সদর যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম সবুজ, সদরের প্রচার সম্পাদক আবুল কাশেম মিলন, নারী নেত্রী নাজরানা হাফিজ অম্লান, হুরে জান্নাত, জোহরা আসক্ত ডলি, জেলা সদস্য কাজি শরিফুল উদ্দিন দিপ্ত, কাজিরবাগ ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ইলিয়াস, সেক্রেটারি আমান উল্লাহ সোহাগ, কাজিরবাগ ইউনিয়ন এবি পার্টির সদস্য মোঃ রুবেল ও মোহাম্মদ আরিফসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728