• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বৃষ্টিকে উপেক্ষা করে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ মিছিল 

     dailybangla 
    17th Jul 2025 11:34 pm  |  অনলাইন সংস্করণ

    দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে “মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তিকর বক্তব্যের” প্রতিবাদে কুমিল্লার দাউদকান্দিতে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে প্রবল বর্ষণ উপেক্ষা করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হন দাউদকান্দি বাজার এলাকায়। এক পর্যায়ে তা বিশাল গণজমায়েতে রূপ নেয়।

    বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।

    তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই প্রথম স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে একদফা আন্দোলনের ডাক দেন। কিছু দল সেই ঐক্য থেকে সরে গিয়ে তারেক রহমানকে লক্ষ্য করে অপপ্রচার চালাচ্ছে। এর ফলে খুনি হাসিনার দোসররা ফের সক্রিয় হয়ে উঠছে। আজ গোপালগঞ্জে এনপিপির ওপর হামলাও তারই প্রমাণ।”

    তিনি হামলার তীব্র নিন্দা জানান এবং আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান।

    বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার, উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মো. জাহাঙ্গীর আলম এবং পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকার।

    কুমিল্লা উত্তর জেলা বিএনপিসহ উপজেলার ১৫টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।

    বৃষ্টির কারণে মিছিল কিছুটা বিলম্বিত হলেও নেতাকর্মীদের উদ্দীপনায় কোনো ভাটা পড়েনি। মিছিলটি শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ হয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728