• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বসুন্ধরা টিস্যুর পারফরমার’স মিট: বিক্রয় সক্ষমতা ও ভবিষ্যৎ প্রবৃদ্ধিতে নতুন উদ্দীপনা 

     dailybangla 
    07th Feb 2026 8:54 pm  |  অনলাইন সংস্করণ

    উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে বিক্রয় কৌশল ও দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা

    নিজস্ব প্রতিবেদক: বিক্রয় কর্মক্ষমতা পর্যালোচনা এবং উল্লেখযোগ্য সাফল্য উদযাপনের লক্ষ্যে বসুন্ধরা টিস্যু পারফরমার’স মিট অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটি তার উৎকর্ষতা এবং টেকসই প্রবৃদ্ধির প্রতি অঙ্গীকার স্পষ্টভাবে প্রদর্শন করেছে।

    শনিবার সাফওয়ান বসুন্ধরা গ্লোবালে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসবিজির চেয়ারম্যান সাফওয়ান সোবহান, সিওও শাহেদ জাহিদ, হেড অব সেলস মাসুদুর রহমান, জেনারেল ম্যানেজার (বিক্রয়) কাজী ইমদাদুল হক, হেড অব মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। তাদের উপস্থিতিতে বিক্রয় সক্ষমতা আরও জোরদার করার পাশাপাশি নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য অর্জনে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

    পারফরমার’স মিটে বিক্রয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়। বিশেষভাবে গুরুত্ব দেয়া হয় ভবিষ্যৎ প্রবৃদ্ধির কৌশল নির্ধারণ এবং বসুন্ধরা টিস্যুর দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি পর্যালোচনার ওপর।

    উক্ত অনুষ্ঠানে বসুন্ধরা টিস্যুর ধারাবাহিক সাফল্য অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয় এবং ইতিবাচক ও উদ্দীপনাময় পরিবেশে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728