• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বাউফলে ড. শফিকুল ইসলাম মাসুদের ইশতেহার ঘোষণা 

     dailybangla 
    05th Feb 2026 7:59 pm  |  অনলাইন সংস্করণ

    মো. তরিকুল ইসলাম (মোস্তফা), বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালী-২ (বাউফল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের মনোনীত প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বাউফলের উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে ৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

    বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বাউফল উপজেলার বাংলাবাজারে জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ইশতেহার তুলে ধরা হয়। এতে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা জামায়াত ইসলামির আমির মাওলানা ইসহাক। আরো উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জেলা ও স্থানীয় পর্যায়ের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

    ইশতেহারে দুর্নীতি ও মাদক দমন, বগা সেতু দ্রুত বাস্তবায়ন, গুরুত্বপূর্ণ সড়ক টু লেনে উন্নীতকরণ, নদীভাঙন রোধ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২৫০ শয্যায় উন্নীতকরণ, যুবসমাজের জন্য মিনি স্টেডিয়াম নির্মাণ, খাল উদ্ধার ও জলাবদ্ধতা নিরসন এবং উত্তর বাউফলে পুলিশ ফাঁড়ি ও ফায়ার স্টেশন স্থাপনের অঙ্গীকার করা হয়।

    এছাড়া স্মার্ট পৌরসভা গড়ে তুলতে ডিজিটাল ট্যাক্স ব্যবস্থা, নাগরিক সেবা অ্যাপ ও অনলাইন অভিযোগ কেন্দ্র চালুর ঘোষণাও দেওয়া হয়। সংবাদ সম্মেলনে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, শাসন নয়, সেবার রাজনীতির মাধ্যমে বাউফলকে আধুনিক ও নিরাপদ জনপদে রূপান্তর করা হবে। অনুষ্ঠানে ১১ দলীয় জোটের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    বিআলো/আমিনা

     

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728