• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বাউফলে ভূমিধস জয়: ৯৯,৪৩৮ ভোটে নির্বাচিত ড. শফিকুল ইসলাম মাসুদ 

     dailybangla 
    13th Feb 2026 4:31 pm  |  অনলাইন সংস্করণ

    পটুয়াখালী-২ আসনে ৭২,১৯১ ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজয়

    মোঃ তরিকুল ইসলাম মোস্তফা, (বাউফল) পটুয়াখালী প্রতিনিধি: ভোটের মাঠে শুরু থেকেই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে পটুয়াখালী-২ (বাউফল) আসন। শেষ পর্যন্ত ভোটারদের নিরঙ্কুশ সমর্থনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ ৯৯,৪৩৮ ভোট পেয়ে বড় ব্যবধানে বিজয় ছিনিয়ে নেন, পিছিয়ে পড়েন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী।

    ড. শফিকুল ইসলাম মাসুদ নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী সহিদুল আলম তালুকদারকে ৭২,১৯১ ভোটে পরাজিত করেছেন। তৃতীয় প্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মুফতি মালেক আনোয়ারী পেয়েছেন ১৪,১৫৯ ভোট।

    এ আসনে মোট ১ লাখ ১৫ হাজারেরও বেশি ভোটারের মধ্যে ১ লাখ ৮৬ হাজার ১৯৩ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটের হার ছিল প্রায় ৬০.৭৯ শতাংশ। ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

    ভোট গণনা শেষে বাউফল উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা সালেহ আহমেদ বেসরকারিভাবে ড. শফিকুল ইসলাম মাসুদকে বিজয়ী ঘোষণা করেন।

    বিজয়ী প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “এই বিজয় শুধুমাত্র আমার নয়, বাউফলবাসীর। আমি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নির্বাচনী প্রচারণায় আমি যে প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবে রূপ দিতে সর্বোচ্চ চেষ্টা করব। বাউফলে কোনো প্রতিহিংসাপূর্ণ রাজনীতি হবে না এবং সবাই যেন শান্তি বজায় রাখে, সে বিষয়ে আমি সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি।”

    ফলাফল ঘোষণা হওয়ার পর তাঁর সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে; বিভিন্ন স্থানে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে এবং মিষ্টি বিতরণ করা হয়েছে। পটুয়াখালী-২ (বাউফল) আসনটি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে গণ্য হয়, এবং এবারের নির্বাচনেও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728