• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বাউবিতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত 

     dailybangla 
    15th Dec 2025 2:02 pm  |  অনলাইন সংস্করণ

    জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) আজ রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে বিভিন্ন স্মরণীয় কর্মসূচির আয়োজন করা হয়।

    কর্মসূচির অংশ হিসেবে সকাল ৮:০০ টায় ঢাকার মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং সকাল ৯:০০ টায় রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. আনিছুর রহমান, বিভিন্ন স্কুল ও বিভাগের ডীন ও পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

    শ্রদ্ধা নিবেদন শেষে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, “মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির বিবেক। তৎকালীন পাকিস্তানি স্বৈরশাসকগোষ্ঠী পরিকল্পিতভাবে দেশের মেধাবী সন্তানদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল। জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ ও বুকের তাজা রক্তের বিনিময়েই আমরা চূড়ান্ত বিজয় অর্জন করেছি। দেশের মাটি, মানুষ ও জাতীয় পতাকা রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার যে স্বপ্ন নিয়ে বুদ্ধিজীবীসহ সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নই হবে তাঁদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। দলমত নির্বিশেষে জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মের জন্য গণতান্ত্রিক আগামীর নতুন বাংলাদেশ উপহার দেওয়াই আমাদের প্রত্যাশা।”

    এর আগে ভোর ৬টা ৩১ মিনিটে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গাজীপুরে অবস্থিত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে মাননীয় উপাচার্যের পক্ষে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, পিএইচডি জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

    এছাড়া গাজীপুর ক্যাম্পাসের কেন্দ্রীয় জামে মসজিদে যোহরের নামাজ শেষে শহিদ বুদ্ধিজীবীদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

    একই সঙ্গে সারাদেশে অবস্থিত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রসমূহে স্ব স্ব কেন্দ্রপ্রধানের নেতৃত্বে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে অনুরূপ কর্মসূচি পালন করা হয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728