বাবা হলেন অভিনেতা জিয়াউল হক পলাশ
dailybangla
10th Feb 2026 6:28 pm | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশের জীবনে এসেছে আনন্দের নতুন খবর। কন্যাসন্তানের বাবা হয়েছেন তিনি।
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে কাবিলা চরিত্রে অভিনয় করে দেশজুড়ে পরিচিতি পাওয়া পলাশ নিজেই সামাজিক মাধ্যমে সুখবরটি জানান। এক পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, কন্যাসন্তানের বাবা হয়েছি। সবাই দোয়া করবেন।
এই ঘোষণার পরপরই ভক্তদের অভিনন্দনে ভরে যায় মন্তব্যের ঘর। কেউ আবেগী শুভেচ্ছা জানিয়েছেন, কেউ আবার মজার মন্তব্যে মাতিয়ে তুলেছেন পোস্টটি।
পর্দার ব্যাচেলর ইমেজের বাইরে বাস্তব জীবনে এবার দায়িত্বশীল ভূমিকায় পা রাখলেন পলাশ। অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও তিনি নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন।
বিআলো/শিলি



