• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বিএনপি সরকার গঠন করলে তরুণদের কর্মসংস্থান ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: তারেক রহমান 

     dailybangla 
    11th Feb 2026 2:21 am  |  অনলাইন সংস্করণ

    আসাদুল শেখ: বিএনপি সরকার গঠন করতে পারলে তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে, বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা পুনরায় চালু করা হবে এবং সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে—এমন অঙ্গীকার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    সোমবার সন্ধ্যায় ঢাকা-৪ সংসদীয় আসনের জুরাইন–দয়াগঞ্জ নতুন রাস্তায় অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, শ্যামপুর এলাকায় একসময় ৪২টি ডাইং ফ্যাক্টরি চালু থাকলেও বর্তমানে তা কমে ১৮টিতে নেমে এসেছে, যার ফলে শ্রমজীবী মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপি সরকার গঠন করলে এসব বন্ধ মিল ও কারখানা পুনরায় চালু করা হবে এবং নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলে সারাদেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

    তারেক রহমান আরও বলেন, দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ঢাকাসহ সারাদেশে ভোকেশনাল, টেকনিক্যাল ও আইটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে।

    স্বাস্থ্যসেবার উন্নয়নে সংশ্লিষ্ট এলাকায় একটি হাসপাতাল স্থাপন এবং ঘরে ঘরে চিকিৎসাসেবা পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কথাও জানান তিনি।

    পথসভা শেষে ঢাকা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিনের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন তারেক রহমান এবং জনগণকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান।

    বিআলো/এফএইচএস

     

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728