• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বিএনপির মনোনয়ন পাননি সর্বাধিক রাজনৈতিক মামলার আসামি সোহেল 

     dailybangla 
    04th Nov 2025 3:31 am  |  অনলাইন সংস্করণ

    সাড়ে চার শতাধিক মামলার আসামি সোহেল
    আন্দোলনের সামনের সারির নেতা হয়েও মনোনয়ন বঞ্চিত—তৃণমূলে বিস্ময় ও ক্ষোভ

    নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    তবে ঘোষিত তালিকায় স্থান পাননি দলের অন্যতম ত্যাগী ও মাঠের নেতা, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। দীর্ঘদিন ধরে দলের আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থাকা এই নেতাকে বাদ দেওয়ায় বিএনপির ভেতরে-বাইরে বিস্ময় ও সমালোচনার ঝড় উঠেছে।

    দলীয় সূত্রে জানা গেছে, বর্তমানে হাবিব উন নবী খান সোহেলের বিরুদ্ধে সারাদেশে সাড়ে চার শতাধিক মামলা রয়েছে—যা তাকে বিএনপির “সর্বাধিক রাজনৈতিক মামলার আসামি” হিসেবে পরিচিত করেছে। আন্দোলনের দিনগুলোতে তিনি একাধিকবার গ্রেফতার ও কারাবরণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন অসংখ্য মিছিলে ও কর্মসূচিতে।

    বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সোহেল ভাই আন্দোলনের দিনগুলোতে সবসময় মাঠে ছিলেন। আমরা সবাই জানি তার ত্যাগ ও নেতৃত্বের কথা। এমন একজন নেতাকে মনোনয়ন না দেওয়া অনেকের কাছেই কষ্টের।”

    দলীয় তৃণমূলের অনেকেই মনে করছেন, একজন ‘ত্যাগী ও নির্যাতিত’ নেতার প্রতি এই ধরনের আচরণ বিএনপির জন্য নেতিবাচক বার্তা তৈরি করতে পারে।

    যদিও হাবিব উন নবী খান সোহেল নিজে এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, তবে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে—তিনি দলের সিদ্ধান্তকে শ্রদ্ধার সঙ্গে মেনে নিয়েছেন এবং ভবিষ্যতেও দলের সঙ্গে থেকে কাজ চালিয়ে যাবেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728