বিএনপির শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
নওগাঁয় কৃষিবান্ধব সার ও সেচনীতি প্রণয়ন প্রয়োজন
এ.বি.এস রতন, নওগাঁ : নওগাঁর বদলগাছী উপজেলার সরকারি মডেল পাইলট হাইস্কুল মাঠে গত সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপুর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসানের সঞ্চালনায় জনসভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক (নান্নু)।
প্রধান অতিথি হিসেবে রাখেন নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী অসনের মনোনীত এমপি পদপ্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, ফজলে হুদা বাবুল। উপস্থিত ছিলেন সিনিয়র সহ. সভাপতি জাকির হোসেন চৌধুরী, সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো, ফজলে হুদার সহধর্মিণী উপজেলা বিএনপির এক নম্বর সদস্য মুনিরা সুলতানা ও কন্যা ফাবি সুমাইয়া হুদা। প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, মহাদেবপুর ও বদলগাছী উপজেলা শস্যভান্ডারে ভরপুর।
এই এলাকার মাটিতে স্বর্ণালী ধান, নাকফজলী আম, গমসহ নানা ফসল চাষ হয়। এর মাধ্যমে এখানকার কৃষকরা দেশের খাদ্য নিরাপত্তায় ব্যাপক ভূমিকা পালন করে এলেও এখনো তাদের ভাগ্যের উন্নয়ন ঘটেনি। তাই কৃষকের উন্নয়নে কৃষি উৎপাদিত পণ্যের করমুক্ত বাজার স্থাপন, জমিতে সেচের ফি কমানো, উৎপাদিত ফসল সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ নির্মাণ,
কৃষি পণ্য বিপণনের জন্য স্থানীয় হাট-বাজার আধুনিকায়নকরণ ও ডিজিটাল মার্কেটিং সুবিধাসহ সরকারি ক্রয় কেন্দ্র স্থাপন, কৃষককে সহনীয় মূল্যে সার ও সেচ সুবিধা প্রদানের নিশ্চয়তার জন্য কৃষিবান্ধব সার ও সেচনীতি প্রণয়ন প্রয়োজন। নওগাঁর উৎপাদিত আম দিয়ে এলাকায় জুসের ফ্যাক্টরি গড়ে তোলা হবে। নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারকে কেন্দ্র করে কৃষি বিশ্ববিদ্যালয় তৈরি করাসহ বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়।
বিআলো/আমিনা



