• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বিজয় দিবস উপলক্ষে পুরান ঢাকায় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

     dailybangla 
    16th Dec 2025 11:06 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর পুরান ঢাকার শাহাজাদা মিয়া লেন এলাকাবাসীর উদ্যোগে শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে আয়োজিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় শিশু-কিশোররা অংশগ্রহণ করে। রাতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ মুরুব্বি হাজী গনি মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মজিবর মিয়া, ব্যবসায়ী হাজী মোহাম্মদ আলী, ফাতেমা খাতুন জামে মসজিদ কমিটির মোতোয়াল্লি হাজী রহমত উল্লাহ, হাজী ফারুক এবং পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি সাংবাদিক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক।

    এছাড়াও উপস্থিত ছিলেন পারভেজ, মতলা মিয়া, নাজু মিয়া, নুরু মিয়া, আনসার আলী, বাদানতলী ইউনিট বিএনপির সভাপতি বিল্লাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাজী মাইনুদ্দিন, জনি, মনির, মন্টু, রাজিব চৌধুরী, বিশাল চৌধুরী, রনি ও রাব্বি চৌধুরী। অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মোহাম্মদ আলী মিয়া ও সাংবাদিক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728