• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বিশ্বকাপে হ্যাজেলউডকে পাচ্ছে না অজিরা 

     dailybangla 
    07th Feb 2026 9:05 am  |  অনলাইন সংস্করণ

    স্পোর্টস ডেস্ক: হ্যামস্ট্রিং ইনজুরির কারণে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার জশ হ্যাজেলউড। এর ফলে ২০১১ সালের পর প্রথমবার কোনো বিশ্বকাপে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও হ্যাজেলউড এই তিন প্রধান পেসারকে একসঙ্গে ছাড়া খেলতে হচ্ছে অস্ট্রেলিয়াকে।

    গত বছরের নভেম্বর থেকে মাঠের বাইরে থাকা হ্যাজেলউডকে প্রাথমিক স্কোয়াডে রাখা হলেও তার ফিটনেস নিয়ে অনিশ্চয়তা ছিল। নির্বাচক টনি ডোডেমাইড আগেই জানিয়েছিলেন, টুর্নামেন্টের শুরুতে তাকে পাওয়া যাবে না। শেষ পর্যন্ত সেই অনিশ্চয়তাই সত্যি হলো।

    এর আগে ইনজুরির কারণে কামিন্স বিশ্বকাপের বাইরে চলে যান। আর মিচেল স্টার্ক টি-টোয়েন্টি ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন গত বছর। ফলে অজি শিবিরের বোলিং আক্রমণ এবার বেশ দুর্বল অবস্থায়।

    পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়া দলটি এখন তরুণ বোলারদের ওপর ভরসা রাখছে। সাব-কন্টিনেন্টের কন্ডিশন বিবেচনায় স্পিন আক্রমণে জোর দিয়েছে অস্ট্রেলিয়া। স্কোয়াডে রাখা হয়েছে দুই অভিজ্ঞ স্পিনার ও দুই স্পিন অলরাউন্ডার।

    অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:
    মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনলি, টিম ডেভিড, বেন ডোয়ার্শুইস, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু রেনশ, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা। রিজার্ভ: শন অ্যাবট।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728