• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বেগম খালেদা জিয়া অসুস্থ নয়, আজ পুরো বাংলাদেশই অসুস্থ: মজিবুর 

     অনলাইন ডেক্স 
    03rd Dec 2025 10:02 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বাদ আসর ইসদাইর বুড়ির দোকান এলাকায় জেলা তাঁতীদলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জলের সভাপতিত্বে এ দোয়া মাহফিল হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মো. মজিবুর রহমান। তার বক্তব্যে তিনি বলেন, আজ শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ নন, আজকে পুরো বাংলাদেশ অসুস্থ। আমরা যদি তাঁকে এভাবে হারিয়ে ফেলি, তাহলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা বিজয়ী হয়ে যাবে। তিনি আল্লাহর কাছে দেশনেত্রীর পূর্ণ সুস্থতা কামনা করেন।

    প্রধান বক্তা জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, আপনারা পাঁচ ওয়াক্ত নামাজের সময় এবং তাহাজ্জুদের সময় আমার মা—মাটি ও মানুষের নেত্রীর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাঁকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন—বাংলাদেশের মানুষের উন্নয়নের স্বার্থেও তাঁকে দরকার।

    সভাপতির বক্তব্যে সিদ্দিকুর রহমান উজ্জল বলেন, বেগম জিয়া শুধু জিয়া পরিবারের নয়, তিনি আজ সারাদেশের গণমানুষের প্রিয় নেত্রী। তার অসুস্থতায় পুরো জাতি উদ্বিগ্ন। তিনি বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। তিনি আশা প্রকাশ করেন যে দেশবাসীর দোয়ায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

    পরবর্তীতে উপস্থিত আলেমদের মাধ্যমে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং বাসায় তালিম খতম পড়ানো হয়। শেষে অংশগ্রহণকারীদের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা তাঁতীদলের সভাপতি মোস্তাফিজুর রহমান শুক্কুর, সাধারণ সম্পাদক সালমান রহমান রুবেল, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, যুবদল নেতা হাসান ইমাম সম্রাট, ছাত্রদল নেতা মেহেদী হাসান দোলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন মাদ্রাসার ছাত্র-শিক্ষক।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728