• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় নারায়ণগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল 

     dailybangla 
    03rd Dec 2025 11:59 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (৩ ডিসেম্বর) নারায়ণগঞ্জের বরফকল মাঠসংলগ্ন নির্বাচনী কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ।

    বক্তব্যে মাসুদুজ্জামান বলেন, “দেশের ইতিহাসের অন্যতম নির্যাতিত জননেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর এই শারীরিক অবস্থা আমাদের সকলের জন্য উদ্বেগের। তিনি স্বামী, সন্তান ও নিজের জীবনে বহু কষ্ট সহ্য করেও কখনো স্বৈরাচারী শক্তির কাছে নতি স্বীকার করেননি। আজ তাঁর আরোগ্যের জন্য শুধু বিএনপি নয়, পুরো দেশের মানুষ দোয়া করছে। কোটি মানুষের সেই দোয়া আল্লাহর দরবারে অবশ্যই কবুল হবে বলে আমরা বিশ্বাস করি।” তিনি আরও দেশনেত্রীর দ্রুত আরোগ্য ও জনগণের মাঝে পুনরায় নেতৃত্ব দেওয়ার সামর্থ্য ফিরে পাওয়ার জন্যও আশাবাদ ব্যক্ত করেন।

    দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ও অ্যাডভোকেট জাকির হোসেন, আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু, ফতেহ মো. রেজা রিপন, সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আতাউর রহমান মুকুল, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরুদ্দিনসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    আলেম-ওলামাদের বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং জাতীয় জীবনে পুনরায় সক্রিয় হয়ে ওঠার জন্য দোয়া করা হয়। পাশাপাশি দেশ, জাতি, গণতন্ত্র, শান্তি ও স্থিতিশীলতার জন্যও প্রার্থনা করা হয়।

    বিএনপি নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে বক্তারা আশা প্রকাশ করেন, আল্লাহর অশেষ রহমতে দেশনেত্রী খুব দ্রুত সুস্থ হয়ে জাতির কল্যাণ ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় পুনরায় গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিতে সক্ষম হবেন।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728