• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ব্রাহ্মণবাড়িয়ায় সেনাবাহিনীর হেলিকপ্টার মহড়া অনুষ্ঠিত 

     dailybangla 
    10th Feb 2026 4:58 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টার মহড়া অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার দুপুরে ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মেহেদী হাসান চৌধুরীর নির্দেশে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।

    সরেজমিনে দেখা যায়, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার কোনো ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা দেখা দিলে প্রশিক্ষিত কমান্ডো সদস্যরা কীভাবে হেলিকপ্টারে করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন-তা এই মহড়ার মাধ্যমে প্রদর্শন করা হয়।

    মহড়ায় ৩৩ পদাতিক ডিভিশনের প্যারা কমান্ডো সদস্যদের পাশাপাশি র‍্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় খেলার মাঠের চারপাশে ও সড়কের ধারে দাঁড়িয়ে শত শত মানুষ সেনাবাহিনীর এ যৌথ মহড়া প্রত্যক্ষ করেন এবং তাদের সফলতা কামনা করেন।

    এদিকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনী বদ্ধপরিকর বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। মহড়াকালে সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728