• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ভারত মহাসাগরে ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ জব্দ যুক্তরাষ্ট্রের 

     dailybangla 
    10th Feb 2026 12:37 pm  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: ভেনেজুয়েলার তেল পরিবহনের অভিযোগে ভারত মহাসাগরে একটি বড় ট্যাংকার জাহাজ আটক করেছে মার্কিন নৌবাহিনী।

    ‘অ্যাকুইলা ২’ নামের জাহাজটি ভেনেজুয়েলা থেকে চীনের উদ্দেশে যাত্রা করছিল বলে জানিয়েছে আল জাজিরা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সোমবার এক্সে এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের জারি করা ‘কোয়ারেন্টাইন’ অমান্য করেই জাহাজটি চলাচল করছিল। ক্যারিবিয়ান সাগর থেকেই জাহাজটিকে নজরদারিতে রাখা হয়েছিল।

    হেগসেথের ভাষায়, যুক্তরাষ্ট্র আকাশ, স্থল বা সমুদ্র কোথাও নিষেধাজ্ঞা লঙ্ঘন সহ্য করবে না। সময়মতো অভিযান চালিয়ে অ্যাকুইলা ২ জব্দ করা হয়েছে।

    তিনি আরও বলেন, যারা আন্তর্জাতিক জলপথে নিজেদের ক্ষমতার অপব্যবহার করবে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728