• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ভালো কর্মকর্তার বদলি নয়, মাগুরায় কৃষকদের মানববন্ধন 

     dailybangla 
    02nd Nov 2025 5:46 pm  |  অনলাইন সংস্করণ

    এস এম শিমুল রানা, মাগুরা: মাগুরা সদর উপজেলার কৃষি অফিসার মো. তোজাম্মেল হোকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে বদলির আদেশ দেওয়া হয়েছে এমন অভিযোগ তুলে বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় কৃষকেরা। রোববার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা কৃষি অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক কৃষক অংশ নিয়ে প্ল্যাকার্ড হাতে বদলির আদেশ বাতিলের দাবিতে স্লোগান দেন। মানববন্ধনে কৃষকেরা অভিযোগ করেন, কিছু স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত স্বার্থে সৎ ও পরিশ্রমী এই কর্মকর্তাকে বদলির পাঁয়তারা করছে। অথচ তিনি মাঠ পর্যায়ে কৃষকদের সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন, সরকারি বীজ ও সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করেছেন এবং কৃষকদের যেকোনো সমস্যায় পাশে থেকেছেন।

    কৃষক মো. হাসান বিশ্বাস বলেন, “আমরা এই কৃষি অফিসারকে বদলি করতে চাই না। তিনি আমাদের জন্য দিনরাত পরিশ্রম করেছেন। তার মতো কর্মকর্তা পাওয়া এখন বিরল।” আরেক কৃষক মো. তরিকুল ইসলাম বলেন, তোজাম্মেল স্যার মাঠে মাঠে ঘুরে আমাদের পরামর্শ দেন। এমন কৃষিবান্ধব কর্মকর্তা বদলি করলে আমরা ক্ষতিগ্রস্ত হব।” কৃষাণী মোছাঃ শাকিলা রহমান জানান, “ষড়যন্ত্রকারীরা তাকে বদলি করিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। তাই আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বদলির আদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আমাদের একটাই দাবি— ভালো কর্মকর্তার বদলি নয়, তাকে এখানেই রাখা হোক।”

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728