• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ভালোবাসা দিবসে আসছে জোভান-নীহার নতুন নাটক 

     dailybangla 
    10th Feb 2026 6:32 pm  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: ভালোবাসা দিবস উপলক্ষে দর্শকদের জন্য নতুন নাটক উপহার দিচ্ছেন জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও নাজনীন নাহার নীহা। নাটকের নাম ‘যে কথা হয়নি বলা’, যেখানে উঠে আসবে না বলা ভালোবাসার গল্প।

    নাটকটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন এবং প্রযোজনা করেছেন এসকে সাহেদ আলী পাপ্পু। গল্পে দেখানো হয়েছে দীর্ঘ সময় ধরে মনের ভেতর জমে থাকা অনুভূতি শেষ পর্যন্ত প্রকাশ পায় কি না, সেই টানাপোড়েন।

    নাটকটি নিয়ে জোভান বলেন, দর্শক সবসময় নীহা ও আমাকে একসঙ্গে দেখতে পছন্দ করেন। সৌখিন ভাইয়ের নির্দেশনায় কাজটা আমাদের জন্য বিশেষ। আশা করছি ভ্যালেন্টাইনে এটি দর্শকদের ভালো লাগবে।

    নীহা জানান, গল্পটি খুব সাধারণ কিন্তু আবেগী। ভালোবাসা দিবসে এমন গল্পই দর্শক খোঁজেন।

    পরিচালক সৌখিন জানান, এটি মূলত একটি মিউজিক্যাল ড্রামা। ভ্যালেন্টাইনকে মাথায় রেখেই নির্মাণ করা হয়েছে। নাটকে দুটি গান থাকছে। একটি গান লিখেছেন ও সুর করেছেন সোমেশ্বর অলি, অন্যটির কথা আহমেদ রিজভীর, সুর নাজির মাহমুদের।

    আগামী ১৪ ফেব্রুয়ারি সিএমভি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728