• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ভেজানো কিশমিশ: প্রতিদিন খেলে যে উপকার মিলতে পারে 

     dailybangla 
    08th Feb 2026 2:18 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: সারারাত পানিতে ভেজানো কিশমিশ সকালে খাওয়ার অভ্যাস শরীরের জন্য নানা উপকার বয়ে আনতে পারে বলে মনে করেন পুষ্টিবিদরা। কিশমিশ ভেজানো পানি হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য ও অ্যাসিডিটির মতো সমস্যা কমাতে সাহায্য করে।

    কিশমিশে রয়েছে আয়রন, পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফাইবার ও প্রাকৃতিক অ্যান্টিঅক্সিড্যান্ট। এসব উপাদান হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখতে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে। এতে থাকা প্রাকৃতিক চিনি সাধারণত শরীরের জন্য ক্ষতিকর নয়।

    ভেজানো কিশমিশে থাকা ক্যাটেচিন নামের অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরের ফ্রি র‍্যাডিকেলের বিরুদ্ধে কাজ করে, যা বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে সহায়ক। এছাড়া লেপটিন ও ঘ্রেলিন হরমোনের কার্যক্রমে প্রভাব ফেলে অতিরিক্ত খাওয়া নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে।

    কিশমিশে থাকা আয়রন, কপার ও ভিটামিন বি কমপ্লেক্স রক্তস্বল্পতা কমাতে সহায়ক। পাশাপাশি বোরন উপাদান মনোযোগ বাড়াতে সাহায্য করে বলে ধারণা করা হয়। চোখের জন্য প্রয়োজনীয় ভিটামিন-এ ও বিটা ক্যারোটিনও এতে রয়েছে।

    তবে যেকোনো খাবারের মতোই কিশমিশ পরিমিত পরিমাণে গ্রহণ করাই স্বাস্থ্যসম্মত বলে পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728