ভোটকেন্দ্রে আলিঙ্গনে জামায়াত আমির ও বিএনপি প্রার্থী
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৫ আসনের একটি কেন্দ্রে ভোট পরিদর্শনে গিয়ে ভিন্ন এক দৃশ্যের জন্ম দেন দুই রাজনৈতিক নেতা। আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের সাক্ষাৎ হয় এবং তারা একে অপরকে আলিঙ্গন করেন।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে কেন্দ্র থেকে বের হওয়ার সময় তাদের কুশল বিনিময় হয়।
এ সময় বিএনপি প্রার্থী বলেন, যেই বিজয়ী হোন না কেন, এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করবেন। জামায়াত আমিরও সৌহার্দ বজায় রেখে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ঘটনাটি উপস্থিত ভোটার ও সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে। যদিও সকালে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কিছু বাকবিতণ্ডা হয়েছিল বলে জানান দায়িত্বরত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মো. সাইফ।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। কেন্দ্রজুড়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলতে দেখা যায়।
বিআলো/শিলি



