• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে পুলিশের ব্রিফিং 

     dailybangla 
    10th Feb 2026 8:23 pm  |  অনলাইন সংস্করণ

    সাইদ হোসেন অপু চৌধুরী : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙ্গামাটি জেলা পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাঙ্গামাটি জেলা পুলিশ লাইন্স মাঠে নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের নিয়ে আয়োজিত এ ব্রিফিং সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। এ সময় পুলিশ সুপার আইন-শৃঙ্খলা নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবে।

    ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পুলিশ সদস্যকে পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না এবং যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সর্বদা প্রস্তুত থাকবে।

    তিনি নির্বাচনকালীন দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, ভোটারদের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করেন।

    এছাড়া যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি নির্বাচন সংশ্লিষ্ট আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণের পাশাপাশি জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখার লক্ষ্যে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্ব দেন।

    ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সেকান্দার, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হকসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728