• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ধানের শীষে ভোট না দিলে ‘রেহাই নেই’—নারায়ণগঞ্জ–৩ আসনে হুমকির অভিযোগে তোলপাড় 

     dailybangla 
    02nd Feb 2026 12:30 am  |  অনলাইন সংস্করণ

    নারায়ণগঞ্জ–৩ আসনে হুমকির ভিডিও ভাইরাল, ভোটারদের মধ্যে আতঙ্ক

    সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ–৩ আসন (সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ) এলাকায় হুমকিমূলক বক্তব্যের অভিযোগ উঠেছে। বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী প্রচারণাকালে সোনারগাঁও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন হুমকিসূচক বক্তব্য দিয়েছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছোট সাদিপুর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় নিজাম উদ্দিন বক্তব্যে বলেন, ধানের শীষ প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীকে ভোট দিলে নির্বাচনের পর কাউকে ‘রেহাই দেওয়া হবে না’। ওই বক্তব্যের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে তা দ্রুত ভাইরাল হয়।

    ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় ভোটারদের মধ্যে ভয় ও উৎকণ্ঠা দেখা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভোটারদের একাংশের দাবি, এ ধরনের বক্তব্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশের পরিপন্থী এবং স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করতে পারে। অনেক ভোটার নিজেদের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন।

    এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে নির্বাচন সংশ্লিষ্ট সচেতন মহল বলছে, ভাইরাল ভিডিও ও হুমকির অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। তারা নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728