• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ভোটের আগের রাতে কড়া বার্তা: বাউফলে ‘দাঁড়িপাল্লা’ ইস্যুতে বিএনপির ৪ নেতা বহিষ্কার 

     dailybangla 
    12th Feb 2026 12:15 am  |  অনলাইন সংস্করণ

    মোঃ তারিকুল ইসলাম (মোস্তফা), পটুয়াখালী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তপ্ত বাউফলের রাজনীতি। ভোটের ঠিক আগের রাতে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে বিএনপির চার নেতাকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। অভিযোগ উঠেছে, তারা প্রকাশ্যে জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন এবং দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছেন।

    বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক তসলিম তালুকদার ও সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

    বহিষ্কৃতরা হলেন, কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জসিম আহমেদ তুহিন, সাধারণ সম্পাদক মো. আতাহার শিকদার, কেশবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহীদ মুন্সী এবং সিনিয়র সহ-সভাপতি মো. আফজাল হোসেন শিকদার।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শহিদুল আলম তালুকদারের বিপক্ষে অবস্থান নিয়ে তারা দাড়িপাল্লা প্রতীকের পক্ষে জনসমর্থন চান। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও প্রকাশ্যে অবস্থান নেওয়ার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

    দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
    এ বিষয়ে তসলিম তালুকদার ও আপেল মাহমুদ ফিরোজ বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থীর বিরুদ্ধে কাজ করার অভিযোগে চার নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে নিশ্চিত হওয়ার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    তবে বহিষ্কৃত নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

    ভোটের আগে এমন সিদ্ধান্তে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের শেষ মুহূর্তে দলীয় শৃঙ্খলা জোরদার করতে বিএনপি কঠোর অবস্থান নিয়েছে। এর প্রভাব ভোটের ফলাফলে কতটা পড়বে, সেটাই এখন দেখার বিষয়।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728