• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মঙ্গলবার জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাব দেবে ঐকমত্য কমিশন 

     dailybangla 
    27th Oct 2025 9:59 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রস্তাবনা মঙ্গলবার (২৮ অক্টোবর) সরকারের কাছে পেশ করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে তুলে দেওয়া হবে।

    সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সহ-সভাপতি আলী রীয়াজ, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

    বৈঠকে কমিশনের সব নথি, ছবি, অডিও ও ভিডিও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এসব তথ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাসের অমূল্য সম্পদ হয়ে থাকবে।

    কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ জানান, রাজনৈতিক দল, আইন বিশেষজ্ঞ, বিচারপতি, শিক্ষাবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। এ প্রক্রিয়ার লক্ষ্য ছিল দেশে একটি জবাবদিহিমূলক ও স্থায়ী রাষ্ট্রব্যবস্থার ভিত্তি স্থাপন করা।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728