মতলব উত্তরে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম, মিলাদ ও দোয়া
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৫নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে মতলব উত্তরের হরিনা চৌরাস্তায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৫নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিন সরকারের সভাপতিত্বে ইটালি প্রবাসী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদুল ইসলাম মমিনের সার্বিক সহযোগিতায় দোয়া মাহফিলটি সফলভাবে সম্পন্ন হয়।
মিলাদ ও দোয়ার মাহফিলে মুঠোফোনে ইতালি প্রবাসী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদুল ইসলাম মমিন খালেদা খালেদা জিয়ার জন্য তার আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়া চাঁদপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ ড. মুহাম্মদ জালাল উদ্দিনের জন্য বিশেষ দোয়া কামনা করেন যেন বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদে গিয়ে মতলবের মানুষের সুখ দুঃখের কথা বলতে পারেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি খালেকুজ্জামান খোকা লস্কর, ইউনিয়ন যুবদলের সভাপতি এরফান হোসেন ভুট্টো মিয়া, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ইলিয়াস মিয়াজী এবং সাবেক উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসিন মন্ডল,
৫ নং দুর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম সিকদার। এছাড়া এলাকার ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
বিআলো/আমিনা



