• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মতলবে পাগলা কুকুরের কামড়ে ২০ জন আহত 

     dailybangla 
    31st Jan 2026 9:19 pm  |  অনলাইন সংস্করণ

    মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি : চাঁদপুরের মতলব পৌরসভার ৪নং ওয়ার্ডের চরমুকন্দি এলাকায় একটি পাগলা কুকুরের কামড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অধিকাংশই শিশু হওয়ায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়,

    গত ৩০ জানুয়ারি বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে চরমুকন্দি এলাকার বিভিন্ন স্থানে একটি পাগলা কুকুর এলোপাথাড়ি আক্রমণ চালায়। এতে শিশু, কিশোর ও প্রাপ্তবয়স্কসহ ২০ জন আহত হন। পরে আহতদের দ্রুত মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

    বর্তমানে সকল আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে রয়েছেন চরমুকন্দি মহল্লার রাফি (৭), ফরহাদ (৮), আশরাফুল (৬), শান্ত (৬), হোসাইন (৬), নাফিজা আক্তার (১২), অর্পণ (৬), জাহিদ (২৬), নবীর (২২), হোসাইন (৩), আমির হামজা (৭), জিহানা (৮), জারা (৩) ও শাফায়াত (৫)।

    এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এলাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পৌরসভা কর্তৃক নিয়মিত কুকুর নিধন কার্যক্রম না থাকায় কুকুরের উপদ্রব দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ বিষয়ে মতলব পৌরসভার সচিব সাইফুর রহমান বলেন, ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আমরা জেনেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

    এ বিষয় দ্রুত যথাযথ কার্যক্রম জোরদার করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা আর না ঘটে। মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানানো হয়, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সহ সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এলাকাবাসী দ্রুত স্থায়ী সমাধানের পাশাপাশি নিয়মিত কুকুর নিধন ও বেওয়ারিশ প্রাণী নিয়ন্ত্রণে পৌরসভার কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728