• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মতলবে বিষধর সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু 

     dailybangla 
    02nd Aug 2025 7:15 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিষধর সাপের কামড়ে রানু বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) রাতে উপজেলার উপাধি গ্রামের প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রানু বেগম ওই গ্রামের মৃত ইদ্রিস আলী খানের স্ত্রী।

    মৃতের মেয়ে নাছিমা জানান, রাতে আমার ভাইয়ের মেয়ে খাওয়ার সময় একটি আঙুর খাটের নিচে পড়ে যায়। মা সেটি তুলতে গেলে হঠাৎ একটি সাপ তাকে কামড় দেয়। আমরা সঙ্গে সঙ্গে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাই, কিন্তু সেখানে পৌঁছানোর পর চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন।

    প্রতিবেশী আবদুল মতিন জানান, হাসপাতালে নেওয়ার পথেই রানু বেগম মারা যান। শনিবার সকাল ৯টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

    এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ বলেন, এ ধরনের কোনো খবর আমরা পাইনি। কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    স্থানীয়দের ধারণা, গরম ও বৃষ্টির কারণে এলাকার বিভিন্ন জায়গায় সাপের আনাগোনা বেড়েছে। বিশেষজ্ঞরা ঘরের নিচ বা অন্ধকার জায়গায় সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়েছেন।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728