• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মধুপুরে সেনাবাহিনীর সঙ্গে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় 

     dailybangla 
    07th Feb 2026 10:01 pm  |  অনলাইন সংস্করণ

    আব্দুল মোমিন, মধুপুর (টাঙ্গাইল) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে সেনাবাহিনীর সাথে গণমাধ্যমকর্মীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মধুপুর প্রেস ক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    সভায় টাঙ্গাইল জেলার নির্বাচন নিয়ে আলোচনা করেন সেনাবাহিনীর জেলা নির্বাচনী সমন্বয়ক মেজর ইউসুফ। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন মধুপুর প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান, প্রগতির আলো সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আ. আজিজ প্রমুখ।

    এ সময় মো. আব্দুল হামিদ (আমার সংবাদ), মো. আনছার আলী (সমকাল), মেজবাহ উদ্দিন (আলোর দিগন্ত), এসএম শহীদ (যুগান্তর), লিটন সরকার (কালবেলা), নাজিবুল বাশার (প্রতিদিনের বাংলাদেশ), জাহিদুল কবির জুয়েল (ভোরের আকাশ), নাজমুল হক (আমার বার্তা), আব্দুল মোমিন (বাংলাদেশের আলো), আব্দুল জলিল (খবরপত্র), আফাজ উদ্দিন সুমন ( জনতার খবর) আবু সাঈদ (আশ্রয় প্রতিদিন), সহ অন্যান্য গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় মেজর ইউসুফ বলেন, ১২ তারিখ জাতীয় সংসদ নির্বাচন।

    নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা ও নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এসময় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্ন্নে ভোট কেন্দ্রে যেতে পারে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ, বিজিবি, সেনা টহল, আনসার ও র‌্যাবসহ বিভিন্ন বাহিনী মাঠে কাজ করছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনী যথাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728