• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মরক্কো উপকূলে অবৈধ অভিবাসীদের নৌকা ডুবে নিহত ৬৯ 

     dailybangla 
    28th Dec 2024 5:51 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: মরক্কোর উপকূলে অবৈধ অভিবাসীদের একটি নৌকা ডুবে অন্তত ৬৯ জনের মৃত্যু হয়েছে। মালি কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ২৫ জন মালিয়ান রয়েছে, নৌকায় প্রায় ৮০ জন যাত্রী নিয়ে চলছিল, কিন্তু মাত্র ১১ জন বেঁচে ফিরতে সক্ষম হয়েছেন।

    গত বৃহস্পতিবার মালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সপ্তাহ আগে এই নৌকা ডুবির ঘটনা ঘটে, পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি সংকট ব্যবস্থাপনা ইউনিট পাঠানো হয়েছে। মালি দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী সহিংসতার শিকার। দেশটিতে ২০২০-২১ সালে সামরিক অভ্যুত্থান হয়েছে।

    সেখানে অস্থিতিশীলতা, বেকারত্ব এবং জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিতে প্রভাব ইত্যাদি কারণে অনেকেই ইউরোপে পাড়ি জমাতে বাধ্য হচ্ছে। স্পেনের মানবাধিকার সংস্থা ‘কামিনান্ডো ফ্রন্টেরাস’ জানিয়েছে, এই বছর আফ্রিকা থেকে স্পেনে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই অভিবাসন পথটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রুটগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728