• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মহেশখালীতে কোস্ট গার্ড–নৌবাহিনীর যৌথ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আটক 

     dailybangla 
    19th Dec 2025 10:56 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের মহেশখালীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’-এর অংশ হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ তাজা গোলা ও দেশীয় অস্ত্রসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

    শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর ৬টার দিকে মহেশখালী থানাধীন হোয়ানক ইউনিয়নের কেরুনতলী সংলগ্ন দুর্গম পাহাড়ি এলাকায় মিন্টু বাহিনীর একটি গোপন আস্তানায় বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানকালে ওই আস্তানা থেকে ৪টি দেশীয় পিস্তল, ২টি দেশীয় একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা গোলা, ৮টি তাজা কার্তুজ, ৩টি ফাঁকা কার্তুজ এবং ৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় মিন্টু বাহিনীর অন্যতম প্রধান সদস্য আহসান উল্লাহ (৪৫) নামে এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিল এবং পতিত ফ্যাসিস্ট সরকারের চিহ্নিত সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিত। নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সে দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছিল।

    জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও আটক সন্ত্রাসীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।

    তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728