মা হওয়া নিয়ে নীরবতা ভাঙলেন বুবলী
বিনোদন ডেস্ক: অভিনেত্রী শবনম বুবলীকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে নানা গুঞ্জন ছড়ালেও বিষয়টি নিয়ে এবার প্রকাশ্যে নিজের অবস্থান জানালেন তিনি।
একটি ব্র্যান্ডের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুবলী বলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার জন্য সঠিক সময় ও পরিবেশ দরকার। অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন প্রসঙ্গে তিনি জানান, এসব খুবই ব্যক্তিগত এবং সম্মান বজায় রেখে তিনি পরে কথা বলবেন।
বুবলীর ভাষ্য, তিনি শান্তিপূর্ণ পরিস্থিতিতে নিজের বক্তব্য তুলে ধরতে চান এবং সবাই যেন দায়িত্বশীল ভূমিকা রাখে, সেটাই তার প্রত্যাশা।
ভালোবাসা দিবস প্রসঙ্গে তিনি বলেন, তার কাছে ভালোবাসা মানে প্রিয় মানুষগুলো। প্রতিদিনই ভালোবাসার অনুভূতি নিয়ে থাকতে চান তিনি, যদিও বিশেষ দিনের জন্য আলাদা পরিকল্পনাও থাকবে।
শাকিব খানের সঙ্গে নাম জড়িয়ে বিদেশ যাত্রা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানে এ ধরনের স্পর্শকাতর আলোচনা করা সমীচীন নয়। সব বিষয়েরই নির্দিষ্ট সময় আছে।
শেষে তিনি বলেন, সাংবাদিক ও শিল্পী একে অপরের প্রতি সম্মান বজায় রেখে কাজ করলে শিল্পীকে সঠিকভাবে উপস্থাপন করা সম্ভব।
বিআলো/শিলি



