মাগুরা-১ আসনে সীমিত পরিসরে নির্বাচনী প্রচারণা
dailybangla
01st Feb 2026 8:09 pm | অনলাইন সংস্করণ
মাগুরা প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে থাকলেও মাগুরা-১ আসনে নির্বাচনী উত্তাপ তেমন চোখে পড়ছে না। সীমিত পরিসরে যে প্রচারণা চলছে সেখানে বিএনপি ও জামায়াতে ইসলামী এগিয়ে থাকলেও কৌশলে রয়েছে ভিন্নতা।
বিএনপি মূলত সভা-সমাবেশ, মিছিল ও সড়কভিত্তিক কর্মসূচিতে সক্রিয় থাকলেও জামায়াতে ইসলামী নীরবভাবে ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করছে। বড় জমায়েত না থাকলেও জামায়াতের এই ‘ডোর টু ডোর’ প্রচারণা ভোটারদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
অন্যদিকে জাতীয় পার্টি, বাসদ, ইসলামী আন্দোলনসহ অন্যান্য দলের প্রচারণা সীমিত মাইকিংয়ের মধ্যেই আবদ্ধ। স্থানীয় ভোটারদের মতে, নির্বাচনের আমেজ তেমন নেই। তবে দৃশ্যমান প্রচারণায় বিএনপি এবং নীরব কৌশলে জামায়াতই মাঠে সবচেয়ে সক্রিয়।
বিআলো/আমিনা



