• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মাগুরায় হাতুড়ি দিয়ে যুবকের হাত ভেঙে দিলো দুর্বৃত্তরা 

     dailybangla 
    12th Oct 2024 11:55 pm  |  অনলাইন সংস্করণ

    এস এম শিমুল রানা, মাগুরা: মাগুরায় মো. রাব্বি (২০) নামে এক যুবককে হাতুড়ি পেটা করে হাত ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। আহত রাব্বি মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    গত শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় মাগুরা শহরের পারলা গ্রামে এ ঘটনা ঘটেছে। রাব্বি মাগুরা শহরের পারলা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

    জাহিদুল ইসলাম জানান, উজ্জল খাঁন ও হাসিব খাঁন এলাকার সন্ত্রাসী এবং চাঁদাবাজ হিসেবে চিহ্নিত। পারলা মাঠপাড়া এলাকায় একটা মাছের ঘের তৈরি করে তার ভিতরে মাদক সেবন করতেন। রাত হলেই ছিনতাই ও চাঁদাবাজি সাথে জড়িত হয়ে যান এই উজ্জল খাঁন। কেউ মুখ খুললে তাকে মেরে ফেলার হুমকি দিতেন। সদর হাসপাতালে জরুরি বিভাগের ডা. সোহাগ খাঁন জানান, রাব্বি নামে এক রোগীকে ভর্তি করে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে। এক্সরে করতে বলা হয়েছে। ধারণা করা হচ্ছে, হাতের হাড় ভেঙে গেছে।

    এ বিষয়ে মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী সাংবাদিকদের জানান, এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728