• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মাগুরায় নির্মিত হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ 

     dailybangla 
    14th Jul 2025 6:15 pm  |  অনলাইন সংস্করণ

    এস এম শিমুল রানা, মাগুরা প্রতিনিধি: ফ্যাসিবাদবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মাগুরায় নির্মিত হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’।

    সোমবার (১৪ জুলাই) দুপুরে মাগুরা-ঢাকা মহাসড়কের ব্রীজ সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের শ্লুইজগেট এলাকার নির্ধারিত স্থানে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

    জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম শহীদ পরিবারের সদস্যদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের উদ্বোধন করেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জুলাই শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে এ স্মৃতিস্তম্ভ গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। নতুন প্রজন্মকে স্বাধীনতা, সামাজিক ন্যায়বিচার ও বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ করবে।”

    তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করতে এই স্মৃতিস্তম্ভ অবিস্মরণীয় হয়ে থাকবে। দেশের জন্য জীবন উৎসর্গ করা শহীদদের স্মৃতি বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব।”

    অনুষ্ঠানে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএম, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মদ, যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক এমবি বাকের, ইসলামী আন্দোলনের মাগুরা জেলা শাখার সহ-সভাপতি মাওলানা নাজিরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাগুরা জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার সেলিম হোসাইন, সদস্য সচিব মোহাম্মদ হোসাইনসহ বিভিন্ন দপ্তরের নির্বাহী প্রকৌশলী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728